1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মাদারীপুরে উল্টো পথে ট্রাকের চাপায় যুবক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১০০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

মাদারীপুরে উল্টো পথে আসা বালুবাহী ট্রাকের চাপায় সূর্য্য মোল্লা (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সূর্য্য মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

যেভাবে ঘটেছে দুর্ঘটনা-

স্থানীয় সূত্রে জানা যায়, সূর্য্য মোল্লা বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে মোটরসাইকেলযোগে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন।
পথে চোকদার ব্রিজ এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সূর্য্য মোল্লা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু-

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশের বক্তব্য-

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান,
উল্টো পথে ট্রাক চলাচলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতোমধ্যে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT