1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

মাইলফলক স্পর্শ করতে তামিমের দরকার ৫৭ রান

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩১০ Time View

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের ক্লাবে নাম লেখানোর অপেক্ষায় রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এই মাইলফলক স্পর্শ করতে তার দরকার আর মাত্র ৫৭ রান।

আজ হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে ৫৭ রান করতে পারলেই, বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আট হাজার রান পূর্ণ হবে তামিমের।

তামিম এ পযর্ন্ত ২২৮ ম্যাচে ২২৬ ইনিংসে করেছেন সাত হাজার ৯৪৩ রান। এর মধ্যে রয়েছে ১৪টি সেঞ্চুরি ও ৫৩টি হাফ। তার ব্যাটিং গড় ৩৬ দশমিক ৯৪।

২০০৭ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় তামিমের। তামিমের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান সাকিব আল হাসানের। ২২১ ম্যাচে ২০৯ ইনিংসে ছয় হাজার ৭৫৫ রান আছে সাকিবের। তৃতীয়স্থানে আছেন মুশফিকুর রহীম। ২৩৩ ম্যাচে ২১৮ ইনিংসে ছয় হাজার ৬৯৭ রান করেছেন তিনি।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT