1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মশাবাহিত বিরল ভাইরাসে শিক্ষিকার মৃত্যু, জাপানিজ এনসেফালাইটিস নিয়ে উদ্বেগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১১০ Time View

বাংলার আকাশ ডেস্ক :


চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যুর পর বিরল মশাবাহিত রোগ জাপানিজ এনসেফালাইটিস নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মৃত ওই শিক্ষিকা চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি। চিকিৎসকদের ধারণা, তিনি কিউলেক্স মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারেন।

চিকিৎসা সূত্রে জানা যায়, জাপানিজ এনসেফালাইটিস একটি বিরল ভাইরাসজনিত রোগ, যা সাধারণত বুনো শুকর ও জলচর পাখি থেকে মশার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। আক্রান্ত মশার কামড়ে ভাইরাসটি মানবদেহে প্রবেশ করে মস্তিষ্কে সংক্রমণ ঘটাতে পারে, যা গুরুতর ক্ষেত্রে কোমার কারণ হতে পারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মাহাবুবুল আলম খন্দকার বলেন, জ্বরের সঙ্গে মাথাব্যথা বা খিঁচুনি দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।

চট্টগ্রাম মেডিকেল কলেজের এক গবেষণায় জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৫ জন এনসেফালাইটিস রোগীর মধ্যে ১৮ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। তবে গত কয়েক বছরে মাত্র কয়েকজনের ক্ষেত্রে জাপানিজ এনসেফালাইটিস সন্দেহ করা হয়েছে।

নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিফুল হক জানান, এটি অত্যন্ত বিরল একটি রোগ এবং সাধারণ এনসেফালাইটিসের তুলনায় এর সংক্রমণ হার খুবই কম।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিষয়টি নিয়ে গবেষণা চলছে এবং যেহেতু এটি মশাবাহিত রোগ, তাই এ বিষয়ে আরও সতর্কতা ও ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক করে বলেছেন, জ্বরের সঙ্গে খিঁচুনি, মাথাব্যথা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT