1. admin@banglarakash.com : admin :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ

মদিনায় যে কারনে ৫৯ টি আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করা হলো

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ Time View

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা- তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বন্ধ হওয়া হোটেলগুলো যদি তাদের ভুল সংশোধন না করে, তাহলে এগুলো বন্ধই থাকবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।

সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয়- তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়বে। এজন্য তাদের সমস্যা লাঘবে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের দায়ে ৩৩০টি হোটেল বন্ধ করে দেয়। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে যেন ১৫ কোটি মানুষ ভ্রমণ করে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT