1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
আগামী ৫ দিনে আবহাওয়ার ওঠানামা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস ঈদকে ঘিরে নতুন সাজে ফরিদপুর নিউ মার্কেট, আলোকসজ্জায় ঝলমল পুরো শহর! ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ থেকে দেশের শিক্ষিত যুবদের জন্য বিনামূল্যে ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ! প্রতিদিন দেওয়া হবে ভাতা ইরানের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক হামলার সূচনা: খামেনি নিহত! ইরানে সংঘর্ষ: খামেনি নিহত, অজানা ভবিষ্যৎ! কে হবেন উত্তরসূরি ? ইরানের মিনাবে রক্তাক্ত হামলা: স্কুলে ১০৮ ছাত্রী নিহত, একদিনের শোক ঘোষণা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত ? আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড়! ঈদে ছোট পর্দায় আগুন ছড়াবেন তিশা: ‘লেডি গ্যাংস্টার’ হয়ে আসছেন ফরিদপুরে ফিউচারদেশ কোম্পানির দখল ও প্রতারণা নিয়ে উদ্বেগ প্রকাশ

মদিনায় যে কারনে ৫৯ টি আবাসিক হোটেল বন্ধ ঘোষণা করা হলো

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় ৫৯টি আবাসিক হোটেল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম মেনে পর্যটকদের সেবা দেওয়া হচ্ছে কিনা- তা যাচাইয়ের সময় অনিয়ম ধরা পড়লে এসব হোটেল বন্ধ করে দেওয়া হয়েছে।

সৌদি সংবাদমাধ্যম ওকাজের বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়েছে, বন্ধ হওয়া হোটেলগুলো যদি তাদের ভুল সংশোধন না করে, তাহলে এগুলো বন্ধই থাকবে।

সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্স ছাড়া কোনো হোটেল তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ এই আইন ভঙ্গ করে তাহলে হোটেল বন্ধ কিংবা ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় সাজাই দেওয়া হতে পারে।

সম্প্রতি মদিনা শহরে আবাসিক হোটেলে পর্যটকদের কীভাবে সেবা প্রদান করা হয়- তা পরিদর্শনের উদ্যোগ নেয় দেশটির পর্যটন মন্ত্রণালয়। এতে ১ হাজার ২৫১টি হোটেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে।

পবিত্র রমজানকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হয়। রমজানে দেশটিতে মুসল্লিদের আগমন বাড়বে। এজন্য তাদের সমস্যা লাঘবে আগে থেকেই প্রস্তুতি শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত মাসে সৌদি কর্তৃপক্ষ অনিয়মের দায়ে ৩৩০টি হোটেল বন্ধ করে দেয়। ২০৩০ সালের মধ্যে সৌদি আরবে যেন ১৫ কোটি মানুষ ভ্রমণ করে, সে লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT