1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

মণিপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশে হালকা কম্পন অনুভূত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ভারতের মণিপুর রাজ্যে সৃষ্ট একটি ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও পৌঁছেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হয়।

ভোর ৬টা ৩১ মিনিটের দিকে কম্পন টের পেয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে পোস্ট করেন এবং এটি ভূমিকম্প ছিল কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে মণিপুরে ৫.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল কামজং এলাকায় এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬২ কিলোমিটার গভীরে।

অন্যদিকে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ এবং গভীরতা ছিল প্রায় ১০০.৬ কিলোমিটার।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মাঝারি গভীরতার ভূমিকম্প সাধারণত বিস্তৃত এলাকায় অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT