1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

মজুত পর্যাপ্ত থাকলেও বাড়ছে লবণের দাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


দেশে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে লবণের দাম বাড়ছে। বিশেষ করে চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণ ও খাবার লবণের দাম গত দুই সপ্তাহে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন মিলে বিপুল পরিমাণ ক্রুড ও ক্রাশ লবণ মজুত রয়েছে। মাঠ পর্যায়েও উল্লেখযোগ্য পরিমাণ লবণ সংরক্ষিত আছে। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চামড়া সংরক্ষণের জন্য অতিরিক্ত লবণের চাহিদা তৈরি হলেও সরবরাহে বড় ধরনের সংকট নেই বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে বাজারে দাম বাড়ার পেছনে অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, বৃষ্টির কারণে মাঠ থেকে লবণ সংগ্রহ ও সরবরাহ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে উৎপাদন ও পরিবহন ব্যয়ও বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, চামড়া সংরক্ষণে ব্যবহৃত ৭৪ কেজির প্রতি বস্তা লবণের দাম গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একইভাবে খাবার লবণের দামও বৃদ্ধি পেয়েছে।

এদিকে সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, মাঠ পর্যায়ে কিছু ব্যবসায়ী ও উৎপাদক কৌশলে ক্রুড লবণ মজুত করে বাজারে চাপ সৃষ্টি করছেন। ফলে সরবরাহ স্বাভাবিক থাকলেও খুচরা ও পাইকারি পর্যায়ে দাম বাড়ছে।

চট্টগ্রাম ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় উৎপাদিত লবণ বিভিন্ন মিলের মাধ্যমে পরিশোধন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। তবে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত একাধিক ধাপে হাতবদলের কারণে প্রতিবারই দাম বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারির দাবি জানিয়েছেন ভোক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT