1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের ওপর হামলা: রাজধানী থেকে রাজবাড়ীর মূল আসামি গ্রেফতার ফরিদপুরে ২৬ লাখ টাকার ‘স্কাফ সিরাপ’ উদ্ধার, প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন ফরিদপুরে ‘হজ পুনর্মিলনী ২০২৬’ অনুষ্ঠিত জাপানে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি হয়নি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় ছাত্রশিবির নেতা নিহত চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্প, নিহত ৩২; আহত শতাধিক

ভোটের ফল ঘোষণার আগেই পরাজয় স্বীকার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩০৮ Time View

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নির্বাচনে পরাজয় স্বীকার করায় দেশটিতে এক দশকের রক্ষণশীল শাসনের অবসান ঘটছে। দেশটির লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন।

শনিবার দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনে মরিসনের লিবারেল-ন্যাশনাল জোটের ভরাডুবি ঘটেছে। দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা হয়নি। ভোট এখনও গণনা চলছে। তবে প্রাথমিকভাবে লেবার পার্টির নেতা অ্যান্থনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন।

দেশটির সংসদের ১৫১ আসনের নিম্নকক্ষে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য ৭৬ আসনে জয় দরকার। অ্যান্থনি অস্ট্রেলিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে থাকলেও তার দল এখনও চারটি আসনে পিছিয়ে রয়েছে। ভোট গণনায় দেখা গেছে, অ্যান্থনি আলবানিজের রাজনৈতিক দল লেবার পার্টি এখন পর্যন্ত ৭২ আসনে জয় পেয়েছে।

নির্বাচনে হেরে যাওয়ার ইঙ্গিত পাওয়ার লিবারেল পার্টির প্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন স্কট মরিসন। তিনি বলেন, আমি বিরোধীদলীয় নেতা এবং ভাবী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে কথা বলেছি। নির্বাচনি জয়ের জন্য আমি আজ (গতকাল) সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়েছি

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT