1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

 ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আগুনে প্রাণ গেল ৭ যাত্রীর

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৭৫ Time View
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা লেগে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায় এতে অন্তত ৭ যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। শনিবার বেলা ১১ টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলবলেন, একটি দ্রুতগামী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খেলে মুহূর্তেই আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন, পরে আরো ২ জন মারা যায় এবং গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন, তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরে জানাতে পারব।
তিনি আরও বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।
প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম নাহিদ নামে একজন জানান, ঘটনার সময় আমি ওই রাস্তায় বাইক নিয়ে আসতেছিলাম হটাত গাড়িটি রেলিং এ ধাক্কা খেলে শব্দ হয় এবং সাথে সাথেই আগুন ধরে যায় সম্পূর্ণ গাড়ি। আগুনের তীব্রতা দেখে মনে হচ্ছিলো গ্যাস সিলিন্ডারে আগুন ধরেছে তাই কেউ কাছে যেতে পারিনি, পুড়তে থাকার দৃশ্য আমরা দূর থেকে দাঁড়িয়ে নিরবে দেখছিলাম, আগুন ধরার অনেক্ষন পর ফায়ার সার্ভিস আসে ততোক্ষনে পুড়ে শেষ গাড়িতে থাকা যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT