1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ব্যবসায়ীকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন, ইউপি সদস্য গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নের বানদীঘি মণ্ডলপাড়ায় ব্যবসায়ী আশিক সরকারকে (৩০) নৃশংসভাবে কুপিয়ে হাত ও পা বিচ্ছিন্নের ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে আহতের বড় ভাই লালন সরকার সদর থানায় ছয়জনের নাম উল্লেখ করে ১১ জনের বিরুদ্ধে এ মামলা করেন।

পুলিশ রাতেই ওই হামলার পরিকল্পনাকারী ৩ নম্বর আসামি এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বর (সদস্য) আলম শেখকে (৪৮) বানদীঘি চাতালের মোড় থেকে গ্রেফতার করেছে।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, বুধবার দুপুরে আলমকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এজাহার সূত্র ও স্বজনরা জানান, গ্রেফতার আলম শেখ বগুড়া সদরের বানদীঘি ফকিরপাড়ার মৃত লজি শেখের ছেলে এবং এরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা গত ৪ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বানদীঘি মণ্ডলপাড়ায় পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। মাথার আঘাত ঠেকানোর চেষ্টা করলে বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আত্মরক্ষায় দৌড় দিলে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের গোড়ালি ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আঘাতে গোড়ালি থেকে দুই পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে প্রথমে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও অস্ত্রোপচারের পর মধ্য রাতে চিকিৎসকরা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে আশিকের বড়ভাই লালন সরকার মঙ্গলবার রাতে সদর থানায় আলম শেখ, ফিজু, শরিফ ও অনিকসহ ছয়জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেন। এর পর পুলিশ বানদীঘি চাতালের মোড় থেকে ৩নং আসামি ইউপি সদস্য আলম শেখকে গ্রেফতার করে।

হামলার শিকার আশিক সরকারের ফুফাতো ভাই সাব্বির হুসেইন বাবলু জানান, হামলার পর হাসপাতালে তার ভাই (আশিক) পুলিশ ও উপস্থিত সবাইকে হামলাকারী ও পরিকল্পনাকারীদের নাম বলেন। হামলার সময় আশিকের বাম হাতের কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই পায়ের গোড়ালির সামান্য অংশ লেগে ছিল। পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা একটি পা অপসারণ করেছেন। এছাড়া তারা অপর পা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছেন।

তিনি আরও জানান, মামলা করায় আসামি ফিজু মামলার বাদী লালন সরকারকে হুমকি দিচ্ছেন।

সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান শাহীন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী আশিক সরকারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গ্রেফতার ইউপি সদস্য আলম শেখকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT