1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

বোনকে তুলে নিয়ে হত্যা, ভাইকে রক্তাক্ত জখম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৬৯ Time View

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মনজুরা খাতুন (৩২) নামে এক নারীকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ভাই আলমগীর হোসেনকে (৩০) রক্তাক্ত জখম করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার দর্শনার মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হতাহতরা ওই এলাকার আরমান হোসেন ওরফে বড় মিয়ার সন্তান।

মনজুরার লাশ বাড়ির পাশের বেগুন খেত থেকে উদ্ধার করেছে পুলিশ। আলমগীর আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৮টার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত আলমগীরের বাড়িতে আসে। এ সময় তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী মাঠে তার হাত পা বেঁধে রাখে। তার বোন মনজুরা প্রতিবাদ করলে তাকেও তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

সকালে বেগুন খেতে মঞ্জুরার বিবস্ত্র লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মনজুরা খাতুনকে রাতে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। তার ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত চলছে। দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT