1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বেপরোয়া মোটরসাইকেল চালাতে বাধা, চুয়াডাঙ্গায় দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা; আটক ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৩ Time View

বাংলার আকাশ ডেস্ক :

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় উচ্চ শব্দ করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে নিষেধ করাকে কেন্দ্র করে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বন্ডবিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার সাকিব (১৭), আহমেদ হোসেন (১৭), রাজ (১৮) ও আব্দুল (১৬)।

আহত পুলিশ কর্মকর্তারা হলেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শোভন কুমার এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি অভিযোগের তদন্ত শেষে সাদা পোশাকে মোটরসাইকেলে করে ফিরছিলেন এসআই শোভন কুমার ও এএসআই সোহেল রানা। পথে বন্ডবিল এলাকায় তারা কয়েকটি সাইলেন্সার পরিবর্তিত মোটরসাইকেলে একদল কিশোরকে উচ্চ শব্দ করে দ্রুতগতিতে চলাচল করতে দেখেন। নিরাপত্তার স্বার্থে তাদের গতি কমানোর পরামর্শ দেওয়া হলে পরিস্থিতির অবনতি ঘটে।

অভিযোগ অনুযায়ী, পুলিশ সদস্যরা নিজেদের পরিচয় দেওয়ার পরও অভিযুক্তরা প্রথমে বাকবিতণ্ডায় জড়ায় এবং পরে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে এসে দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের সহযোগিতায় চারজনকে আটক করা সম্ভব হলেও তাদের সঙ্গে থাকা অন্যরা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত এএসআই সোহেল রানা জানান, কয়েকটি সাইলেন্সার পরিবর্তিত মোটরসাইকেলে একদল কিশোর বেপরোয়া গতিতে চলাচল করছিল। তাদের সতর্ক করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পুলিশ পরিচয় দেওয়ার পরও হামলা বন্ধ হয়নি বলে তিনি দাবি করেন।

আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র বলেন, পুলিশের ওপর হামলার অভিযোগে চার কিশোরকে আটক করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT