1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ব্যাটারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি প্রায় ২ কোটি টাকা তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি ছিলেন: আসিফ নজরুল মাদারীপুরে উল্টো পথে ট্রাকের চাপায় যুবক নিহত ফরিদপুরে ফাতেমা বেগমের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক তরুণদের মধ্যে বাড়ছে ডায়াবেটিস, দায় অতিরিক্ত স্ক্রিন টাইম ও অনিয়ন্ত্রিত জীবনযাপন মোবাইল ব্যবহারকারীদের স্বস্তি! কমতে পারে সারচার্জ ও সিম কর খালেদা জিয়াকে উপহার দেওয়া ‘কালো মানিক’ বিক্রি করছেন সোহাগ, দাম ২২ লাখ টাকা ২০২৭ সালের এসএসসি জানুয়ারির শেষে, এইচএসসি জুনে—ইঙ্গিত শিক্ষামন্ত্রীর বেনাপোল দিয়ে ২০ বাংলাদেশি শিশুকে ফেরত পাঠাল ভারত জাবি ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা, মশাল হাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বেনাপোল দিয়ে ২০ বাংলাদেশি শিশুকে ফেরত পাঠাল ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৩৩ Time View

ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে চলমান অভিযানের অংশ হিসেবে আটক হওয়া ২০ জন বাংলাদেশি শিশুকে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে শিশুদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। তাদের বাড়ি নড়াইল, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলায় বলে জানা গেছে।

ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে শিশুদের গ্রহণ করে তিনটি মানবাধিকার সংস্থা। এর মধ্যে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ৫ জন, জাস্টিস অ্যান্ড কেয়ার ৬ জন এবং রাইটস যশোর ৯ জন শিশুর দায়িত্ব নেয়।

পুলিশ ও মানবাধিকারকর্মীরা জানান, এসব শিশু বিভিন্ন সময়ে পরিবারের সঙ্গে সীমান্ত পেরিয়ে ভারতে যায়। সম্প্রতি ভারতে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হলে তাদের পরিবারের সদস্যরা দেশে ফেরার চেষ্টা করেন। এ সময় অনেক শিশু ভারতীয় পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হয়।

পরে আদালতের নির্দেশে শিশুদের বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের আশ্রয়ে রাখা হয়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে বাংলাদেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা শিশুদের কেউ এক বছর, আবার কেউ ছয় মাস আগে আটক হয়েছিল।

দেশে ফিরে আসা এক শিশু জানায়, সে তার বাবা-মায়ের সঙ্গে দেশে ফিরছিল। পথে পুলিশ তাকে ও তার মাকে আটক করে, তবে তার বাবা পালিয়ে যেতে সক্ষম হন। বর্তমানে সে একাই দেশে ফিরেছে।

শিশুদের স্বজন রহিমা বলেন, ভারতে ধরপাকড়ের সময় তার মেয়ে, জামাই ও নাতনি আটক হয়েছিলেন। এখন শুধুমাত্র নাতনি দেশে ফিরেছে।

রাইটস যশোর-এর কাউন্সিলর বজলুর রহমান জানান, শিশুদের আইনি সহায়তা, কাউন্সেলিং এবং পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, ইমিগ্রেশন পুলিশের কার্যক্রম শেষে শিশুদের সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT