1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

বিশ্বকাপে যাওয়ার আগে যে বার্তা দিলেন শান্ত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২১৯ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে যে কোনো দলকে হারানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে শক্তিশালী ‘ডি’ গ্রুপে শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের মতো দলের বিপক্ষে খেলবেন টাইগাররা। নেপাল সহজ প্রতিপক্ষ হলেও গ্রুপের অন্য তিন প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে শান্তদের।

প্রতিপক্ষের শক্তি বিবেচনায় প্রথম রাউন্ড বাংলাদেশের জন্য কঠিন হবে। তবে প্রথম রাউন্ডে সফল হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত। প্রত্যাশনুযায়ী সাফল্যের জন্য ছোট ছোট পরিকল্পনার ওপর জোর দিচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘আমি মনে করি, প্রথম রাউন্ডের বাঁধা টপকাতে হলে আমাদের ছোট ছোট পরিকল্পনা করতে হবে। আমরা শক্ত গ্রুপে আছি। এ জন্য বেশ কঠিন হবে। তবে টি-টোয়েন্টিতে ছোট বা বড় দল বলে কিছু নেই। নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারলে আমরা যে কোনো দলকে হারাতে পারি।’

শান্ত আরও বলেন, ‘গত বিশ্বকাপে আমি দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। এই টুর্নামেন্টে আমার ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত নই। আমি কঠোর পরিশ্রম করছি, অনুশীলনে উন্নতি করছি। আমি আত্মবিশ্বাসী, এই বিশ্বকাপে আমি আরও ভালোভাবে ফিরে আসতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের পেস বিভাগ অনেক উন্নতি করেছে। বোলিং ইউনিট ভালো করলে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকে। টি-টোয়েন্টিতে বোলাররা বড় ম্যাচ উইনার। আমাদের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য থাকায় এমন কন্ডিশনেও ভালো করা উচিত তাদের। সব মিলিয়ে বোলিংই আমাদের শক্তি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT