1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের দোসর আখ্যা দিয়ে ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবি ছাত্রদলের সাদিয়া আয়মানের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুললেন খায়রুল বাসার ঢাবিতে সমকামিতার অভিযোগে দুই ছাত্র হল থেকে স্থায়ী বহিষ্কৃত: আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ! ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: লোহিত সাগর ও ওমান সাগরে পৃথক হামলা, শান্তির সম্ভাবনা অনিশ্চিত! সাকিব ‘নষ্ট মানুষ’, তবে দেশে ফিরলে পাবেন পূর্ণ নিরাপত্তা: তথ্য উপদেষ্টা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটি যুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি: শিক্ষামন্ত্রী! দেশি মাছে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক: অন্ত্র ছাড়িয়ে মাংসপেশিতেও উপস্থিতি, চিন্তিত গবেষকরা: জেট ফুয়েলের দাম বাড়ল ২১ শতাংশের বেশি, বাড়তে পারে উড়োজাহাজের টিকিটের দাম ‘ক্রাইম পেট্রোল’-এর সঞ্চালনায় অজয় দেবগন, ৩১ আগস্ট থেকে নতুন সিজন

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও ২ কোটি পাচ্ছে বাংলাদেশ

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৫১ Time View

বিশ্বকাপের চলমান আসরে প্রত্যাশার ফাঁকা বেলুন ওড়াল টাইগাররা। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে ভারতে যাওয়া সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি গ্রুপপর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টিতে জয় পায়। ৭ ম্যাচে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নেয় বাংলাদেশ। তারপরও বিশ্বকাপ থেকে ২ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপের চলতি আসরে বাংলাদেশ ম্যাচ জিতেছে মাত্র ২টি। আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে। দুই জয়ের পুরস্কার হিসেবে বাংলাদেশ পাবে ৪০ হাজার ডলার করে মোট ৮০ হাজার ডলার। আর সাথে গ্রুপপর্বের ম্যাচগুলো খেলার কারণে পাবে আরও এক লাখ মার্কিন ডলার।

সবমিলিয়ে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাড়ায় প্রায় ২ কোটি টাকা (১ কোটি ৯৭ লাখ ৭৩ হাজার)।

বিশ্বকাপের ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে আজ রোববার সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দলকে বহনকারী চাটার্ড ফ্লাইটটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT