1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসা চালু, আবেদন করবেন যেভাবে রামপুরা হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনের মৃত্যুদণ্ড হঠাৎ স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, আধুনিকায়নের নির্দেশনা মেসিকে বিশ্রামে রেখেও জর্ডানকে হারাল আর্জেন্টিনা, জয় ৩-১ গোলে সুদের টাকা দাবি করে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ১,৪৩০, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান ফরিদপুরে একদিনে ৪৩ জনের হাম শনাক্তের সন্দেহ, আক্রান্ত ছাড়াল ৩ হাজার ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি হত্যায় পরকীয়ার যোগসূত্রের অভিযোগ ফরিদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হাতকড়াসহ পুলিশের কাছ থেকে পালালেন আ.লীগ নেতা, তিন ঘণ্টা পর আবার গ্রেফতার

বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ, চূড়ান্ত সূচি ঘোষণা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২০৯ Time View

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

দ্বিপাক্ষিক এই সিরিজের খেলাগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম ও ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

আগামী ৩, ৫ ও ৭ মে প্রথম তিন ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদে। প্রথম দুই ম্যাচ শুরু সন্ধ্যা ৬টা। তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে দুপুর ৩টায়।

শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দুই দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১০ ও ১২ মে হবে ম্যাচ দুটি। সিরিজের চতুর্থ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, শেষ ম্যাচ শুরু হবে সকাল ১০টায়।

সর্বশেষ ২০২০ সালের মার্চে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে জিম্বাবুয়ে।

আগামী বছরের মার্চে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শেষ করে যুক্তরাষ্ট্র চলে যাবে বাংলাদেশ। সেখানে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বাংলাদেশ ৭ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT