1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হুইসেল ব্লোয়ারদের তথ্যে সোনালী ব্যাংকের ২০০ অনিয়মের অভিযোগ নিষ্পত্তি গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াতের ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি প্রশাসনিক কর্মকর্তার মৃত্যু, জেলা প্রশাসনের শোক ফরিদপুরে ডিএনসির অভিযানে ৫ জন আটক, ভ্রাম্যমাণ আদালতের সাজা ফরিদপুর ডিবির সদর জোনের ওসি প্রত্যাহার, পুলিশ লাইন্সে সংযুক্তির নির্দেশ অপপ্রচার ও অস্থিতিশীলতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের মিছিল-সমাবেশ হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের নকলমুক্ত পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা আয়োজনে ফরিদপুরে প্রস্তুতি সভা আশুরার তাজিয়া মিছিলে অস্ত্র বহন ও আতশবাজি নিষিদ্ধ করল ডিএমপি

বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫৯ জন গ্রেফতার

banglarakash
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩০৩ Time View

রাজধানীর তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, ডাকাত, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত চিহ্নিত ও অভ্যাসগত অপরাধী। ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।

তেজগাঁও বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, তেজগাঁও বিভাগের ছয়টি থানার নিয়মিত টহল টিম ও বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ আগস্ট ) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সজিব হোসেন শান্ত (২১), মো. আবদুল্লা (১৯), মো. হৃদয় ইসলাম (১৮)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- নাজিম (২২), এ এম আবদুর রশীদ (৪৭), হৃদয় হোসেন (২০), শাকিল (২২), আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২), হৃদয় (২০), রাজিব (২২), রনি (২৩), কাজী মহিদ আহমেদ টিটু (৩৫), মহির উদ্দিন (২৩), মুন্না (২০), ওয়াহিদ (২৭), বকুল (৫০), মো.চান (২৪), হোসেন আলী (৩৫), মির্জা আহমেদ আলী (৪৯), মাসুদ (৩০)।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. জনি (২৭), মো.লিটন (১৮), মো. শরীফ মোল্লা (৪০), মো. জামাল (৫০), মো. মনির (২২), মো. সোহাগ মিয়া (৩২), মো.নাজমুল (১৯), মো.সাকিব (২০), মো.রায়মন (২৬), মো. আব্দুর রহমান (১৯), মো.সোহেল হোসেন (২১), মো.তুহিন (১৮), মো.মেহেদী হাসান (২১), মো.আরিফ গাজী (২৩), মো. আকাশ (২২), মো. খায়রুল (২৫), মো. রুবেল (২৮), মো.মুহিন (১৫), মো. মিঠু (২৩), মো.নাইম ইসলাম (১৯), মো. নাজমুল হোসেন (১৭), মো. জনি ইসলাম (১৮), মো.সুমন (২০), মো. মামুন হাসান (২০), মো.রিপন (৩৪), মো. সুজন (২৬), মো.ফারুক (৫০), সুবেল মিয়া (২৪), শুভ কুমার দাশ (২১), সোহান গাজী (১৯)।

তেজগাঁও শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরারা হলেন- মো. পাখি মন্ডল (৩২), মো. আলাউদ্দিন (৫৬), মো. বাবুল (৫৮), মো. সুমন আলী (২৭)। অন্যদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ চারজন গ্রেফতার করে। তারা হলেন- মনির (২৫), পলাশ (২২), রনি (২০), নাহিদ মাহমুদ (৩০)। হাতিরঝিল থানা পুলিশ মো. জুয়েল (৩০) নামে একজনকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT