1. admin@banglarakash.com : admin :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম বিমানবন্দরে ৬৩০ কার্টন সিগারেট ও ৫ স্মার্টফোন জব্দ বৈশাখী উৎসবে এনসিপি নেতাকর্মীদের নাচে মাতোয়ারা মুহূর্ত যুক্তরাষ্ট্র–ইরান আস্থার সংকট দ্রুত কাটবে না: জে ডি ভ্যান্স ‘নজিরবিহীন’ জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা: আইএমএফের সতর্কবার্তা ছত্তিশগড়ে তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লার বিস্ফোরণ, নিহত ১১ নানক–তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ প্রবাসীর বাড়ির দরজায় শিকল লাগিয়ে গোয়াল থেকে ৫টি গরু চুরি জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী আটক, বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, চলবে চার দিন

বিমান দুর্ঘটনায় আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার নির্দেশ সরকারের

banglarakash
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২৫ Time View

উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে সরকার। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সরকার সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনায় আহতদের যেন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।

এ ছাড়া কোনো হাসপাতাল যদি প্রয়োজনীয় চিকিৎসা দিতে ব্যর্থ হয় বা সক্ষম না হয়, সেক্ষেত্রে রোগীদের দ্রুত জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট কিংবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শও দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর সরকারের এই পদক্ষেপে আহতদের সুচিকিৎসা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল সোমবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়ায় এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT