1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। তিনি বলেন, প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ ও স্থিতিশীল বিনিয়োগ পরিবেশ তৈরি করা এখন সময়ের দাবি।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ড. খলিলুর রহমান বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হচ্ছে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট বর্তমানে বিনিয়োগের বড় একটি বাধা হিসেবে কাজ করছে। এ সমস্যা সমাধানে সরকার টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য নীতিগত পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সৃজনশীল শিল্প এবং ক্রীড়া খাতের মতো উদীয়মান খাতগুলোকে গুরুত্ব দিয়ে অর্থনীতিকে বহুমুখী করার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের মাধ্যমে সরকারি ও বেসরকারি খাত এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্য নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT