1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

“বিচার করতে পারবেন না”—ক্ষোভে ফেটে পড়লেন শিশু রামিসার বাবা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের বিচার ব্যবস্থার প্রতি তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন ধর্ষণ ও হত্যার শিকার শিশু রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা। তিনি বলেছেন, “আমি কিছুই চাই না, কারণ বিচার আপনারা করতে পারবেন না।”

বুধবার (২০ মে) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিচার প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনার সঠিক বিচার হয় না এবং সময়ের সঙ্গে সব চাপা পড়ে যায়।

তিনি আরও বলেন, “আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না… আমার থেকে স্ট্যাম্পে লিখিত নেবেন? পারবেন না।”

নিহত রামিসা রাজধানীর পল্লবী এলাকার একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার পরিবার দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করছে।

এর আগে মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির মস্তকবিহীন মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার পর গ্রেফতার আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তীতে বুধবার রাতে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শিশু রামিসার দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT