1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯ হাজার ২০১ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল অনুযায়ী, ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী এই ধাপে উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারেন।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন। তাদের মধ্য থেকে ৯ হাজার ২০১ জন পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে পরীক্ষার্থীদের তিনটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমে এমসিকিউ, এরপর লিখিত এবং সর্বশেষ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলেই আইন পেশায় প্র্যাকটিস করার সুযোগ পাওয়া যায়।

এছাড়া লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি পরীক্ষার নীতিমালা, ফলাফল এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও নির্দেশনা প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT