1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১০৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি পরীক্ষায় সফল হওয়ার বিষয়টি জানান। সেখানে তিনি বলেন, বাংলাদেশে আইন পেশায় কাজ করার লক্ষ্যে অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন।

জাইমা রহমান তার এই অর্জনের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যৎ ধাপগুলোর জন্য সবার শুভকামনা কামনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

একই দিনে বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। ফলাফলে দেখা যায়, মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী প্রথম ধাপ অতিক্রম করেছেন।

বার কাউন্সিলের তথ্য অনুযায়ী, এবারের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী।

আইনজীবী হিসেবে নিবন্ধন পেতে পরীক্ষার্থীদের এমসিকিউ, লিখিত এবং মৌখিক—এই তিন ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলে তারা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় কাজ করার সুযোগ পান।

পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম ও নীতিমালা তদারকি করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT