1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

বরিশাল ডিআইজি কার্যালয় থেকে উদ্ধার হলো এক জোড়া কালনাগিনী সাপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১০৮ Time View

বাংলার আকাশ ডেস্ক :

বরিশালের বিভাগীয় পুলিশ কার্যালয়ে অভিযান চালিয়ে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টার পর ডিআইজির কক্ষের দেয়ালের ভেতর থেকে সাপ দুটি উদ্ধার করেন প্রাণী উদ্ধারকর্মীরা।

রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে অংশ নেয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সদস্যরা। পরে উদ্ধার করা সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা জানান, ডিআইজির কক্ষে কয়েকটি সাপ ঢুকে পড়েছে—এমন খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। সাপের অবস্থান শনাক্ত করতে কক্ষের ছাদের পার্টিশন ও দেয়ালের একটি অংশ খুলতে হয়।

দীর্ঘ অনুসন্ধানের পর দেয়ালের ফাঁকা অংশ থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানান, সাধারণ মানুষের মধ্যে এ সাপ নিয়ে ভীতি থাকলেও এটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর সাপের তালিকায় পড়ে না।

সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপ দুটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেগুলোকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

ঘটনাটি নিয়ে ডিআইজি কার্যালয়ে সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হলেও উদ্ধার অভিযান শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT