বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ শনিবার দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন।
দিনের শুরুতে সকাল ১০টায় তিনি ফরিদপুর জিলা স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
দুপুর ১২টায় টেপাখোলা ও বান্ধবপল্লী এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।
বিকাল ৪টায় ইশান গোপালপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্যের।
দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টায় মালিকপুরের কৃষ্ণনগর এলাকার পালপাড়ায় আয়োজিত সনাতনী কীর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
এসব কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।