বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা সেবার মান, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।
এ সময় তিনি রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং মানবিক সহায়তা ও আন্তরিকতার মাধ্যমে পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আরও উন্নত করা এবং সেবার মান বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে হাসপাতালের সামগ্রিক পরিবেশ, চিকিৎসা সেবার অবস্থা এবং রোগীদের বিভিন্ন সমস্যার দিকও তিনি পর্যবেক্ষণ করেন। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।