1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে নদী দূষণ রোধে সচেতনামূলক র‍্যালী ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ১৮০ Time View

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির এর সভাপতিত্বে আজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে কুমার নদ তীরবর্তী মুজিব সড়ক পর্যন্ত নদী দূষণ রোধে সচেতনামূলক র‍্যালী ও পরবর্তীতে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদার এ সময় বক্তব্য রাখেন ,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা , ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, সরকারী সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব গোলাম মোস্তফা,ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, বণিক সমিতির সভাপতি মাসুদুল হক, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুর ইসলাম মোল্লা , সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম সরকারী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,এনজিও কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা নদী দূষণ রোধে সবাই কে সচেতন হওয়ার আহ্বান জানান। ফরিদপুরের কুমার নদ রক্ষায় ফরিদপুর বাসিকে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়াও নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে দেয়া ও অবৈধ দখল মুক্ত করতে সকল শ্রেণী পেশার মানুষদের সহযোগীতা কামনা করা হয় ও নদীতে ময়লা আবর্জনা না ফেলার জন্য অনুরোধ করা হয়।পথসভা শেষে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT