1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচনের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলঅনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬৭ Time View

  ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির উদ্যোগে সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম পিকু’র সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত পূর্বক নতুন নির্বাচনের দাবীতে আজ শনিবার বেলা বারোটায় ‌ শহরের গোয়ালচামটস্থ মাইক্রো স্টান্ডে এক মানব বন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাবেক সদস্য মোঃ মোবারক খলিফা,শেখ রাসেল ও আঃ জব্বার ব্যাপারী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মানব বন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য ইউনুস বেপারী , রতন ,আবুল, জাহিদ রাসেলসহ ‌ এ সময় অন্যান্য মালিকেরা উপস্থিত ছিলেন । মানববন্ধনে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন , ২০০৯ সাল হতে অদ্যবধি ফরিদপুর জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির কোন নির্বাচন দেওয়া হয় নাই। একটি কুচক্রী মহল সাধারন সদস্যদের বাদ দিয়ে অবৈধ ভাবে কমিটি ঘটন করে চলছে । আমরা এই অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন নির্বাচনের দাবী জানাচ্ছি । এই অবৈধ কমিটি বাতিল করে নতুন নির্বাচন না দেওয়া হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচী পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। মানব বন্ধন শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় মাইক্রো স্টান্ড হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন পূর্বক ভাঙ্গা রাস্তার মোড়ে এসে শান্তি পূর্ণ ভাবে শেষ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT