1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে ৬ মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬৪ Time View

ফরিদপুরে ৬টি মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শেখ রতনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬), শহরের কমলাপুর এলাকার ১৭ বয়সী এক কিশোর ও দক্ষিণ ঝিলটুলী এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২১)।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল  মঙ্গলবার  সন্ধ্যায় ফরিদপুর শহরের রিয়াজুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ ও শহরের টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের গ্যারেজ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল কম দামে ক্রয় করতেন। পরবর্তী তাদের নিজস্ব গ্যারেজ থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে অন্যের নিকট বিক্রয় করতেন।

সুমন রঞ্জন সরকার জানান, এ মোটরসাইকেল চোর চক্রের সাথে আরও বেশ কিছু সদস্যের খোঁজ পেয়েছি। তাদেরও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিবির ওসি মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ইমানুর হোসেন,  এসআই আব্দুর রহিমসহ পুলিশ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT