1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ চোট কাটিয়ে ফেরার পথে নেইমার, মেডিকেল রিপোর্টে ইতিবাচক অগ্রগতি ইরান-ইসরাইল উত্তেজনায় সাময়িক বিরতি, পাল্টাপাল্টি হুঁশিয়ারি অব্যাহত তিতাস গ্যাসক্ষেত্রে উৎপাদন হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ দেশের ১৬ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সংকেত অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে মালয়েশিয়া, দেশব্যাপী অভিযান জোরদারের নির্দেশ স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর ঘটনায় যুবদল নেতা বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত বাজেটে স্বস্তির ইঙ্গিত: ৬০ নিত্যপণ্যে কর কমানোর প্রস্তাব, ভোজ্যতেল উৎপাদনে ১০ বছরের কর অবকাশ দৌলতদিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১০০ লিটার চোলাই মদ জব্দ, আটক ১ ফরিদপুর-১ আসনের দায়িত্ব পেয়ে শুভেচ্ছায় সিক্ত হেলেন জেরিন খান

ফরিদপুরে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে সার সংরক্ষণ ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর একটি আধুনিক বাফার গুদাম নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুর শহরতলীর সিএন্ডবি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিআইসি সারাদেশে যে বাফার গুদাম নির্মাণ কর্মসূচি বাস্তবায়ন করছে, ফরিদপুরের গুদামটি তারই একটি অংশ। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটিরও বেশি টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কৃষি উৎপাদন টেকসই রাখতে সার সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। নতুন এই গুদাম চালু হলে কৃষকদের চাহিদা অনুযায়ী দ্রুত ও সুশৃঙ্খলভাবে সার সরবরাহ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার এ গুদামটি কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে সার মজুত ও বিতরণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, ব্যবসায়ী আব্দুস সালাম বাচ্চু, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস তরুণসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং নির্মাণকাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT