1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ফরিদপুরে ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল বসুন্ধরা গ্রুপ

বাংলার আকাশ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১২৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ফরিদপুরে অসহায় ও দরিদ্র ১০ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সার্বিক সহযোগিতায় নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের চেয়ারম্যান বাড়িতে সদর, নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ১০ হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কম্বল বিতরণ করেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার মো: ইউনুস খান, বসুন্ধরা গ্রুপের ব্যাংকিং সেক্টরের চিফ অপারেটিং অফিসার মো: রাজিব সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি কামরুজ্জামান সোহেল ও তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন মিয়া।

 

বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, দেশের মানুষের পাশে সব সময় ছিল বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সহযোগিতায় সারাদেশের ন্যায় ফরিদপুরেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আগামীতেও মানুষের সেবায় কাজ করে যাবে বসুন্ধরা গ্রুপ।

শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে বেশ খুশি অসহায় দরিদ্র মানুষেরা। এসময় তারা বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ সকলের জন্য দোয়া করেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT