1. admin@banglarakash.com : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে হামের সর্বশেষ পরিস্থিতি: নতুন মৃত্যু নেই, নজরদারি জোরদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলার হামের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। আজ রবিবার সকালে ইমেইলের মাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ১২ এপ্রিল ২০২৬ (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) সময়ে জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালে হাম রোগের সন্দেহভাজন রোগীদের হালনাগাদ তথ্য সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম রোগে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে স্বাস্থ্য বিভাগের নজরদারি অব্যাহত রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, আলফাডাঙ্গায় ৩ জন, নগরকান্দায় ২ জন, চরভদ্রাসনে ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন এবং সালথায় ৫ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য উপজেলায় নতুন কোনো রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।

এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে একাধিক রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি, পূর্বের ভর্তি ও ছাড়পত্রপ্রাপ্ত রোগীদের তথ্যও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে মোট ১৩৭ জন রোগী বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি অভিভাবকদের শিশুদের নির্ধারিত টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT