1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব অব্যাহত, নতুন শনাক্ত ৪২ রোগী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯৭ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৪৫২ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে।

উপজেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে সালথা উপজেলায়। এছাড়া বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর ও ফরিদপুর সদরে নতুন রোগী পাওয়া গেছে। আলফাডাঙ্গায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে ৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে ১৮ জন রোগী হাসপাতাল ছাড়েন।

অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৪ জন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৮৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন।

দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে মোট ১৪০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT