1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে জাতীয় পাট দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ফরিদপুরে শুরু তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে ফরিদপুর পুলিশ সুপারের মতবিনিময় সভা! ফরিদপুরে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন, ২০০৯ সালের নীতিমালা পুনর্বহালের দাবি সদরপুরে বাজার মনিটরিং অভিযান: ভেজাল খাদ্য ও সড়ক আইন লঙ্ঘনে জরিমানা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা খুন: চার সন্তানকে রেখে চলে গেলেন রুনা ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত, আলোচনা সভায় স্বাস্থ্যসচেতনতার আহ্বান, প্রধান অতিথি হিসেবে ছিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ! ফরিদপুর সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামী ৫ দিনে আবহাওয়ার ওঠানামা, কয়েক বিভাগে বৃষ্টির আভাস

ফরিদপুরে শুরু তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৭ Time View

বাংলার আকাশ ডেস্ক:

ফরিদপুরে তিনদিনব্যাপী রমাদান ফেস্টিভ্যাল শুরু হয়েছে। গত শুক্রবার বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। স্থানীয় সংগঠন ইউনাইটেড ফরিদপুর এর আয়োজন করে।

ফেস্টিভ্যালকে ঘিরে বিকেলে আলোচনা সভা, দোয়া ও গণইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুরাইস ইবনে আশরাফ। এতে বক্তব্য দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আব্দুল বাতেন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অনেকে।

আলোচনা সভায় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন ফরিদপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। বক্তারা বলেন, এমন আয়োজন নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়তা করবে এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে রমজানের শিক্ষা অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধে জীবন গড়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খান ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন।

গণইফতার মাহফিলে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। রমাদান ফেস্টিভ্যাল উপলক্ষে সেখানে প্রায় ৫০টি বিভিন্ন ধরনের স্টল বসানো হয়েছে। আগামী ৮ মার্চ পর্যন্ত এ ফেস্টিভ্যাল চলবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT