1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে রাজবাড়ী রাস্তার মোড়ে আস্থা আইরিশ মৈত্রী হাসপাতাল শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৯ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম:

 

ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে আস্থা আইরিশ  হাসপাতাল এর উদ্বোধন করা হয়েছে।

আজ সকালে হাসপাতালের প্রধান ফটকের ফিতা কেটে, এবং বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করা হয়।

আস্থা আইরিশ‌ মৈত্রী হাসপাতালের চেয়ারম্যানবিশ্বজিত কুমার সাহা তনুর সভাপতিিত্বে এ উপলক্ষে  আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস শেখ আব্দুল্লাহ বিন কালাম, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, প্রফেসর মোঃ শাহজাহান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি, বিএম  এর সভাপতি  ডাক্তার আ,স,ম জাহাঙ্গীর চৌধুরী।

 

এছাড়া বক্তব্য রাখেন আয়ারল্যান্ডের নাগরিক  সুজন মেকে, লিসা ওয়ালেজ , কিনিয়ান রাইনি।

অনুষ্ঠানে হাসপাতাল পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক সঞ্জীব দাস, ডাক্তার বিপুল চাকি, গৌতম কুমার দাস প্রমূখ।

 

সভা পরিচালনা করেন মিজানুর রহমান কোটন ও শিপ্রা গোস্বামী। অনুষ্ঠানের শুরুতেই মহান ভাষার মাস উপলক্ষে ‌ এক মিনিট নীরবতা  পালন করা হয় । এরপর  বাংলাদেশ ও  আয়ারল্যান্ডের   জাতীয় সংগীত পরিবেশন এর  মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

 

সভার  আলোচনা পর্বে বক্তারা  আস্থা আইরিশ মৈত্রী হাসপাতালের  উন্নতি ও সাফল্য কামনা করেন। হাসপাতালে নিয়োজিত কর্তৃপক্ষকে বিনা মূল্যে অসহায় দুস্থ, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবার ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন। চিকিৎসার নামে বানিজ্য, কমিশন যেন না হয় সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।এবং এই হাসপাতালটা যাতে সাধারণ মানুষের সেবার অন্যতম ভরসা হয়ে উঠতে পারে সে আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে সভাপতির ভাষণে বিশ্বজিৎ সাহা তনু তার বক্তব্য বলেন এই হাসপাতালটি সাধারণ মানুষের পাশে সব সময় সেরা চিকিৎসা মান প্রদান করবে। এই হাসপাতালে যাতে সব ধরনের রোগীকে ই উন্নতমানের চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি এ ব্যাপারে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT