1. admin@banglarakash.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচার তথ্য: সিলেটে ৯ মাসে সড়কে ২৮৮ প্রাণহানি, আহত ৬৩০ মোংলা বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাজেকে ইউপিডিএফের ৩০–৪০ রাউন্ড গুলি: মানবঢাল সড়িয়ে ৩ হাজার পর্যটককে উদ্ধার করল যৌথ বাহিনী ঋণের পাহাড়ে চাপা বিশ্ব: বৈশ্বিক ঋণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শুধু সুদেই খরচ ৩.৩ ট্রিলিয়ন ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ: আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনায় রাজি পুতিন সৌদি আরবের কিং ফাহাদ বিমানবন্দরে হামলা: আহত ৯, আরামকোর তেলক্ষেত্রে নিহত ২ সড়কে প্রতিদিন গড়ে ৬৬ মৃত্যু ও ১০৪ জনের পঙ্গুত্ব: একটি দুর্ঘটনাই কেড়ে নিচ্ছে পুরো পরিবারের স্বপ্ন জেফরি এপস্টিনের সঙ্গে হরদীপ সিং পুরির মুখোমুখি বসা ছবি প্রকাশ: ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ও পদত্যাগের দাবি প্রতিমন্ত্রীর পদ থেকে অব্যাহতি ইশরাকের: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা সকালে খালি পেটে জিরা পানি পানের অসাধারণ স্বাস্থ্য উপকারিতা

ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৯৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরের কোর্ট কম্পাউন্ড এলাকার সামনে এ সভার আয়োজন করা হয়।

“প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের প্রতিবাদ” শীর্ষক এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তব্য দেন সৈয়দ মোদাররেস আলী ইছা, এ এফ এম কাইয়ুম জঙ্গি, গোলাম মোস্তফা মিরাজ, মোহাম্মদ রাজিব হোসেন, জাহাঙ্গীর হোসেন এবং বেনজির আহমেদ তাবরিজসহ অন্যান্য নেতারা।

বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, জনগণের কল্যাণে নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তারা দাবি করেন।

সভায় নেতারা আরও অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এ ধরনের অপপ্রচার জনগণ প্রত্যাখ্যান করবে বলেও তারা মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT