1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৮৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার কোতয়ালী থানার পূর্বগঙ্গাবর্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার যুবকের নাম রবিউল শেখ (২৫)। তিনি পূর্বগঙ্গাবর্দী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই মো. মোতাহার আলী। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক সৈয়দ মো. আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT