1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করা হয়েছে। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনটি পালিত হয়।

এ উপলক্ষে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের উদ্যোগে সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ফরিদপুর সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বাস্থ্যসংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং বক্তব্য রাখেন। তারা দেশের স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, জনগণের জন্য মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি খাতকে সমন্বিতভাবে কাজ করতে হবে। চিকিৎসা সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

তারা আরও উল্লেখ করেন, স্বাস্থ্যসেবায় অবৈধ দালালদের দৌরাত্ম্য বন্ধ, রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং প্রয়োজনীয় জনবল নিয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

এছাড়া ডেঙ্গুসহ বিভিন্ন মৌসুমি রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়ে বক্তারা সবাইকে নিজ নিজ পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT