1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৬ Time View

বাংলার আকাশ ডেস্ক :

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ও জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস মোল্লা রাজুসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মানুষের জানমাল রক্ষায় সংস্থাটির সদস্যরা সবসময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি অগ্নি নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও তারা কাজ করে যাচ্ছে।

এর আগে সকালে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম। শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT