1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ফরিদপুরে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হচ্ছে ।

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ১২২ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ আজ ১৭ ডিসেম্বর হতে ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পর্যায়ে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ শুরু হয়েছে ।ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আজ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে উদ্বোধন করা হয়। উপপরিচালক মোঃ মোজাম্মেল হক ,গেরিলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, সহকারী পরিচালক( প: প:) আল কামাল সহকারী পরিচালক ( সি সি) ডাক্তার মোহাম্মদ সানোয়ার হোসেন খান, সহকারী পরিচালক মোঃ কামরুল হাসান ,অত্র ইউনিয়নের সাব অ্যাসিসস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার , পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

প্রথম দিন এই ইউনিয়নে ৫৪ জন ক্ল্যায়েন্টকে ইমপ্লানন সেবা প্রদান করা হয়েছে ।সপ্তাহের অন্যান্য দিন এখানে উঠান বৈঠক ,মা সমাবেশ, কিশোর কিশোরী সমাবেশ উঠান বৈঠকের পরিকল্পনা হয়েছে। সদর উপজেলার সকল ইউনিয়নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ দিয়ে পালিত হচ্ছে। স্বাভাবিক প্রসব সেবা , প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতির সেবা, শিশু সেবা জনগণের দৌড়গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষকে আরো সজাগ সচেতন করা এবং সেবামুখী করার জন্য এ ধরনের সপ্তাহ উদযাপিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT