1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১৬৩ Time View

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার দুপুরে উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)।

আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের উপর।

এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল যুগান্তরকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এছাড়া নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি।

সদরপুর থানার ওসি সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Adve

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT