1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দ্রুত শাস্তির দাবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২৫ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে নারী ও শিশু নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং ধর্ষণ-নিপীড়নের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের মুজিব সড়কে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে প্রথম আলো বন্ধুসভা, ফরিদপুর।

“শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” স্লোগানে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সংহতি প্রকাশ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, নাট্য ব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফ’র নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারী নেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান এবং নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুর জান্নাত।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা উদ্বেগজনকভাবে বেড়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল, ঘর কিংবা জনপরিসর—কোথাও তারা পুরোপুরি নিরাপদ নয়। ধর্ষণ ও নির্যাতনের ঘটনা রোধে দ্রুত বিচার এবং কঠোর আইনি ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এ ধরনের অপরাধ বন্ধ করা কঠিন হবে। মানববন্ধন থেকে নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT