1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে নন-ক্যাডার শিক্ষকদের ইন্ডাকশন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৫১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নন-ক্যাডার শিক্ষকদের জন্য আয়োজিত ৪৫ দিনব্যাপী ৭৭তম ইন্ডাকশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মো. শহিদুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোর্স সমন্বয়কারী প্রফেসর কৌশিক কুমার দাস, প্রফেসর গোলাম জাউহা এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম আজাদ।

আয়োজকরা জানান, ৪৫ দিনব্যাপী এ প্রশিক্ষণে দেশের ৮টি জেলার ১২টি সরকারি কলেজের মোট ৪০ জন নন-ক্যাডার শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা ও শিক্ষাদানের মানোন্নয়নে বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণকালীন সময়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT