1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ফরিদপুরে গাছে-গাছে দেখা যাচ্ছে আমের মুকুল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

বাংলা বছর হিসেবে মাঘ মাস শুরু হয়েছে। আর মাঘের শুরুতেই ফরিদপুরের বিভিন্ন এলাকার আম বাগানগুলোতে গাছে-গাছে এখন মুকুল আসতে শুরু করেছে। মাঘেই আমের মুকুল ফুটবে এটি স্বাভাবিক নিয়ম। তা ছাড়া ফাল্গুনে আমের গুটি বাঁধবে না বলে জানিয়েছেন জেলার কৃষি অফিসের কর্মকর্তারা।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিয়াউল হক জানান,  দেশে এখন সব ধরনের ফলের চাষ বেড়েছে। ফল চাষে দেশে এক রকম বিপ্লব ঘটিয়েছে ফলের চাষিরা। এর মধ্যে আমের চাষও বেড়েছে। জেলায় এখন বিভিন্ন জাতের আমের চাষ হচ্ছে। এখানকার আমও সুমিষ্ট।

জেলার আমচাষীরা দেশের  প্রধান-প্রধান আম উৎপাদন অঞ্চল থেকে চারা সংগ্রহ করছে। তাতে ভাল ফল মিলছে। আম গাছে মুকুল আসার আগেই একবার ওষুধ স্প্রে করতে হয় । মুকল বের হওয়া সময় ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হয়। এরপর আমের গুটি বাঁধলে এক বার, আম যখন আরো বড় হবে তখনও ছত্রাক নাশক ওষুধ স্প্রে করতে হবে।

মৌমাছিও মধু সংগ্রহ করার জন্য আমের মুকুলে গুন-গুন গান ধরেছে। আমের মুকুলের সৌরভে বাগানে মৌ-মৌ গন্ধ বাতাসে ছড়াচ্ছে। এখন আর আম চাষ শুধু রাজশাহী , যশোর ও মেহেরপুর, নওগাঁর মধ্যে সীমাবদ্ধ নেই। আমের বাগান দেশে বিস্তৃতি লাভ করেছ বলে জানান কর্মকর্তারা।

তারা আরো জানান- দেশে ফলের উৎপাদন বাড়লে মানুষ বিদেশি ফল থেকে মুখ ফিরিয়ে নেবে।  এখন জেলায় আমের বাগান ছাড়াও মিশ্র ফলের বাগানে আমের চাষ করছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT