1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে উদ্বোধন হলো ‘সেইলর’ এর নতুন ফ্ল্যাগশিপ আউটলেট

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩২ Time View

বাংলার আকাশ ডেস্ক :

দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড ‘সেইলর’ ফরিদপুরে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন করেছে। শুক্রবার শহরের মহাকালী মোড়ের থানা রোডে বিসমিল্লাহ টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ১৯ মে সফট ওপেনিংয়ের মাধ্যমে আউটলেটটির কার্যক্রম চালু হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন, পরিচালক কিশোয়ার জাহান, মোহাম্মদ জুনায়েদ আবু সালেহ মুসা ও নুর উদ্দিন আল রিয়াজ। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সেইলরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা সিয়াম আহমেদ।

আয়োজকরা জানান, ফরিদপুরের ইতিহাস ও সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে আউটলেটে বিশেষ দুটি সাংস্কৃতিক কর্নার স্থাপন করা হয়েছে। সেখানে পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।

নতুন আউটলেটে পুরুষ, নারী ও শিশুদের পোশাক, ফুটওয়্যার ও বিভিন্ন ফ্যাশন এক্সেসরিজের সমাহার রাখা হয়েছে। উদ্বোধন উপলক্ষে নতুন সংগ্রহ বাদে অন্যান্য পণ্যে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় গ্রাহকদের জন্য ক্লাব কার্ড সুবিধা চালু করা হয়েছে।

সেইলরের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল কবির বলেন, ফরিদপুরের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করেই নতুন আউটলেটটি সাজানো হয়েছে। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, মানসম্মত পণ্য ও আধুনিক সেবার মাধ্যমে খুব দ্রুতই এই ব্র্যান্ড স্থানীয় ক্রেতাদের আস্থা অর্জন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT