1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বগুড়ায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, আহত মন্ত্রী ঢাকায় স্থানাস্তরিত খুলনা জেনারেল হাসপাতাল: লালফিতার ফাঁসে বন্দি চিকিৎসাসেবা, দ্রুত নতুন ভবনের কাজ শেষের দাবি ডি-ডে থেকে ‘হতাশার দিন’: একতরফা নীতিতে ফিকে হচ্ছে আমেরিকার বিশ্ব আধিপত্য বরাদ্দ করা কক্ষে উইপোকার উপদ্রব, মধ্যরাতে কুমিল্লা সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা এক বছরের অপেক্ষাতেও ঝুলছে পরীক্ষা, প্রাথমিক প্রধান শিক্ষক পদে প্রার্থী ৭ লাখ শরতে পানি কমে রূপের ভিন্ন মাত্রা, ভোলাগঞ্জ সাদাপাথরে পর্যটকদের ঢল বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নেপালি ফুটবলারদের জয়জয়কার: নেপথ্যে কম খরচ ও খেলার আগ্রহ সবুজে মোড়ানো পৃথিবী: বিশ্বের সবচেয়ে বেশি বনভূমি রয়েছে কোন দেশে?

ফরিদপুরে উচ্চ আদালতের আদেশ অমান্য করে  কুকুর নিধনের জন্য মাইকিং

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ Time View
 ফরিদপুর প্রতিনিধি
পবিত্র রমজানের মধ্যে ফরিদপুর পৌরসভা উচ্চ  আদালতের আদেশ অমান্য করে নির্বিচারে কুকুর নিধনের জন্য মাইকিং শুরু করেছে।
কুকুর নিধন বা অপসারণ প্রাণীকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার। এর উপরে মহামান্য উচ্চ আদালত রায় প্রদান করেছে।
আগামী রবিবার থেকে এক সপ্তাহব্যাপী এ কার্যক্রম ফরিদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির।
গত কয়েকদিন ধরে ফরিদপুর পৌরসভা থেকে মাইকিং করা হচ্ছে। বলা হচ্ছে, কিছুদিনের মাঝেই শহরে কুকুর নিধন শুরু হবে। সবাই যার যার পালিত কুকুর যেন ঘরে আটকে রাখে।
এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, পৌরবাসীর আবেদনের প্রেক্ষিতে কুকুর নিধনের কার্যক্রম পরিচালনা করা হবে। কুকুর নিধনের বিষয়ে পৌরসভার নাগরিক সমন্বয় সভা ও প্রশাসনিক সভায় সকলের মতামত নিয়েই এ অভিযান পরিচালনা করা হবে।
পৌরসভার সচিব তানজিলুর রহমান জানান, শহরে কুকুরের সংখ্যা অনেক বেড়ে গেছে। মাঝে মাঝে কুকুরের কামড়ে আহত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মোড়ে মোড়ে অসংখ্য কুকুর। কুকুর আতঙ্কে শিশু বাচ্চা মহিলারা এবং বয়স্ক বৃদ্ধরা চলাফেরা করতে পারে না।
তিনি বলেন, উচ্চ আদালতে কুকুর নিধন নিষিদ্ধ করেছে। তবে সেখানে প্রানি সম্পদ মন্ত্রনালয়কে কুকুরের প্রজনন ক্ষমতা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে বলা হয়েছে। তা তারা করছে। এর ফলে কুকুরের আক্রমনের শিকার হচ্ছে জনগন।
পৌরসভার প্যানেল মেয়র ও ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুল ইসলাম মনির জানান, পৌরসভার অর্থায়নে ও পরিচালনায় আগামী রবিবার থেকে এক সপ্তাহ ব্যাপী কুকুর নিধন কার্যক্রম পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচালনা করা হবে। এজন্য পৌর এলাকায়  সীমিত পরিসরে মাইকিং করা হচ্ছে।
তিনি আরো বলেন,  পৌরবাসির আবেদনের প্রেক্ষিতেই কুকুর মারা হবে। তবে কারও পালিত কুকুর মারা হবে না। তাদের পালা কুকুরকে গলায় বেল্ট বা চিন্হ দিতে বলা হয়েছে। শুধুমাত্র পাগলা কুকুর ও ঝুঁকিপূর্ন কুকুরকে মারা হবে।
কুকুর নিধনে হাই কোর্টের আদেশ সম্পর্কে জানতে চাইলে বলেন, হাই কোর্টের আদেশ সম্পর্কে আমি অবগত তবে অনেকটা গোপনেই এ নিধন অভিযান পরিচালনা করা হবে।
এমনকি পিএডাব্লিউ ফাউন্ডেশন (পিপল ফর এনিম্যাল ওয়েফেয়ার) রাকিবুল হক এমিল তাদের ভেরিফাইড পেজে লিখেছেন, ”ফরিদপুরের স্থানীয়রা জানালেন সেখানে যেকোন সময় গণহারে কুকুর নিধন করা হবে এই বিষয়ে মাইকিং করেছে এলাকায়। প্যানেল মেয়র, সিইও এবং শেষ পর্যন্ত মেয়রের পারসোনাল নাম্বার যোগাড় করে ফোন করা হল। কেউ ফোন ধরছেন না। মেয়রকে মেসেজ পাঠিয়ে রেখেছি। ফরিদপুরের প্রাণিপ্রেমীরা সচেতন থাকবেন। এরকম কিছু ঘটতে দেখলে বাধা দিবেন। লাইভ করবেন। এটা রাষ্ট্রের আইন বিরোধী এবং সরকারের জলাতংক নির্মূল কর্মসূচিকে ব্যাহত করবে।
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, কুকুর নিধন সম্পূর্ণ আইন বিরোধী। এই ভাবে নির্বিচারে কুকুর হত্যা যাতে না করে আমি এজন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
এদিকে কুকুর নিধনের মাইকিং করার পর প্রানী প্রেমিরা তীব্র নিন্দা জানিয়েছেন।  অপরদিকে যারা মাঝে মাঝেই বেওয়ারিশ কুকুরের দ্বারা যারা আক্রান্ত হয় এরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT