1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরে ঈদুল আজহা ঘিরে আইনশৃঙ্খলা সভা, নিরাপদ হাট ও সড়ক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৯ Time View

বাংলার আকাশ ডেস্ক :

ফরিদপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম।

সভায় ঈদকে কেন্দ্র করে পশুর হাটের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ক্রেতা ও বিক্রেতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভায় জোর দিয়ে বলা হয়, পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

এছাড়া সিদ্ধান্ত হয় যে, মহাসড়কে কোনো অবস্থাতেই পশুর হাট বসানো যাবে না এবং সড়কের মাঝে পশু ওঠানামা বন্ধ থাকবে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, অবৈধ যানবাহন এবং ত্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধ, যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়েও আলোচনা করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রশাসন, পুলিশ ও স্থানীয় অংশীজনদের সমন্বিত প্রচেষ্টায় ঈদ মৌসুমে সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT