1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ২৮ নতুন হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ১৫২ ফরিদপুর প্রেসক্লাবের সামনে মহিলাদলের মানববন্ধন, কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে গ্রেফতারের দাবি স্বাস্থ্যখাতে ১ লাখ কর্মী নিয়োগের উদ্যোগ, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে আসছে ৫১ হাজার টন জ্বালানি তেলবাহী দুই জাহাজ ৬ মাস ধরে বরিশালে বন্ধ শিশুদের যক্ষ্মা প্রতিরোধের বিসিজি টিকা কার্যক্রম ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে ঔষধ ব্যবসায়ী সমিতির ফুলেল শুভেচ্ছা শ্রমিকনেতা জাফরুল হাসান খসরুর মৃত্যুবার্ষিকী পালিত ফরিদপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন, মানসম্মত চিকিৎসা নিশ্চিতে জোর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ রামেকে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট ৩৮ জনের প্রাণহানি

ফরিদপুরে আগুন পোহাতে গিয়ে প্রাণ গেল মন্দিরের পুরোহিতের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

বাংলার নিউজ ২৪ ডট কম ডেস্কঃ

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আগুন পোহাতে গিয়ে অনিল সাধু (৮৫) নামে মন্দিরের এক পুরোহিতের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কয়ড়া কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অনিল সাধু কয়রা কালিবাড়ি মন্দিরের পুরোহিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে অনিল সাধু মন্দির চত্বরে আগুন পোহানোর সময় গায়ে আগুন ধরে যায়। এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

কালিবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ সাহা বলেন, গত ৩৫ বছর ধরে অনিল সাধু কালিবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে আছেন। তার বাড়ি ফরিদপুর এবং তার পরিবারের সবাই ভারতে থাকেন। বৃহস্পতিবার আগুন পোহাতে গিয়ে গায়ে আগুন ধরে গায়ের অধিকাংশ অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে ফরিদপুর থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা নিয়ে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে মারা গেছেন। তার মরদেহ শুক্রবার (১৩ জানুয়ারি) কালিবাড়ি মন্দিরে সমাহিত করা হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT