1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফরিদপুরের মধুখালী উপজেলায় চালকের গলা কেটে হত্যা করে ভ্যান নিয়ে গেছে দুর্বৃত্তরা

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুরের মধুখালী উপজেলায়   অটোচালক  গলা কেটে হত্যা করে ব্যাটারি চালিত   রিক্সা ভ্যানটি নিয়ে গেছে দুর্বিত্তরা।

এ ঘটনাটি ঘটেছে মধুখালী উপজেলায় রায়পুর ইউনিয়নের বকশীপুর এলাকায়।

আজ বৃহস্পতিবার  সকাল ১০টার দিকে নিহত ভ্যান চালক নয়নের মরদেহ রায়পুর ইউনিয়নের বকশীপুর রাস্তার পাশ থেকে উদ্ধার করে পুলিশ।

নিহত ভ্যানচালক নয়ন শেখ (২৫) উপজেলার রায়পুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের লুৎফর শেখের ছেলে। নয়ন অবিবাহিত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নয়ন শেখ বুধবার বিকেলে বাড়ি থেকে রিক্সা ভ্যান নিয়ে বের হন। এরপর সারারাতে তিনি আর  বাড়িতে ফিরে আসেননি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা  এলাকার বকশীপুর রাস্তার পাশ তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে মধুখালী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, ছেলেটি আমার পরিচিত। খুব মিশুক প্রকৃতির  ছিল। বুধবার বিকেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। বৃহস্পতিবার সকালে বকশীপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন খবর দেয়। পরে পুলিশকে জানানো হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ওই রিক্সা ভ্যান চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়া তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারাল অস্ত্রের জখম রয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার দিবাগত রাতের কোনো এক  সময়  দুর্বৃত্তরা  তাকে হত্যার পর রিক্সা ভ্যানটি  নিয়ে যায়। এ ব্যাপারে

ওসি বলেন, মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT