1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে তরুণীকে যৌনপল্লীতে আটকে রাখার দায়ে নারীর ১০ বছরের কারাদণ্ড রোনালদো-এমবাপেকে টপকে ক্লাবে ৩০০ গোলের মাইলফলকে হালান্ড গ্রিসে বিমান প্রদর্শনীতে কসরতের সময় যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট নদী বাঁচানোর আহ্বানে ঘাঘটের বুকে নৌকা বাইচ: দর্শনার্থীদের উপচে পড়া ভিড় আজকের নামাজের সময়সূচি: ০৬ সেপ্টেম্বর ২০২৬ খেলোয়াড়দের মোবাইল ফোন জব্দ করল পিসিবি: ইংল্যান্ড সফরে নতুন বিতর্ক ঢাকাসহ সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া পূর্বাভাস আমেরিকায় পরিবারহীন জন্মদিন: মেয়েকে না পাওয়ার কষ্টে আবেগপ্লুত ইমরান রাজধানীর শাপলা চত্বর থেকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু সিসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬০ Time View

বাংলার আকাশ ডেস্ক :

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বাবা, মা ও তিন সন্তান রয়েছে।

পরিবারটি দীর্ঘদিন ধরে ফতুল্লার উত্তর ভুঁইগড় এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করত। জীবিকার তাগিদে মো. কালাম সবজি বিক্রি করতেন এবং পরিবারের জন্য একটি নতুন ঘরে ঈদ উদযাপনের স্বপ্ন দেখছিলেন।

গত রোববার বাসার গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণে পুরো পরিবার গুরুতর দগ্ধ হয়। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে একে একে সবাই মারা যান।

প্রথমে মো. কালাম, পরে তার সন্তানরা এবং সর্বশেষ স্ত্রী সায়মা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই পরিবারের পাঁচজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT