1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

প্রেমের টানে তিন সন্তানের জননী কলেজছাত্রের বাড়িতে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৭১ Time View

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের পলি লক্ষ্মীপুর গ্রামের তিন সন্তানের জননী প্রেমের টানে একই ইউনিয়নের ইদিলপুর গ্রামের কলেজ পড়ুয়ার বাড়িতে স্ত্রীর দাবিতে অবস্থান করছেন। এ ঘটনার পর কলেজ পড়ুয়া ওই প্রেমিক বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দিয়েছেন।

 

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার ইদিলপুর গ্রামের কলেজ পড়ুয়া ছেলের (২১) সঙ্গে পাশাপাশি পলি লক্ষ্মীপুর গ্রামের ওই তিন সন্তানের জননীর প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় ঈদের দুদিন পর গত শনিবার রাত ১০টার দিকে ওই যুবক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় এবং শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এ সময় ওই গৃহবধূর স্বামী তাদের হাতে-নাতে ধরে ফেলে। এ বিষয়ে ইউপি সদস্যসহ এলাকাবাসী রাতভর দেন-দরবার করেও কোনো সুরাহা করতে পারেনি। পরে স্বামী তার স্ত্রীর সঙ্গে আর সংসার করবে না বলে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।

 

এদিকে স্বামীর সংসার হবে না জেনে ওই গৃহবধূ গত ২ জুলাই সকালে কলেজ পড়ুয়া প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাড়ির লোকজনের সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে গা ঢাকা দেয় ওই যুবক।

 

অপরদিকে, ওই যুবকের বোন, ভগ্নীপতি ও বাড়ির সদস্যরা অবস্থানরত ওই তিন সন্তানের জননীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর থেকে ওই প্রেমিকা বাড়ির বাইরে অবস্থান করছেন।

 

বিষয়টি ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে অবগত করলে তিনি ওই গ্রামে পুলিশ পাঠিয়ে পাহারার ব্যবস্থা করেন।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT